জয়পুরহাটের আক্কেলপুরে পিকনিকের আড়ালে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
- ফ্যাসিবাদের প্রশ্নে সংসদে সরকারি-বিরোধী দল ঐক্যবদ্ধ: প্রতিমন্ত্রী
- * * * *
- রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- * * * *
- ন্যাশনাল টিউবস ও ওয়েস্টার্ন মেরিনের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত
- * * * *
- সৌদিতে বিপুল সংখ্যক সেনা-যুদ্ধবিমান পাঠাল মিসর
- * * * *
- রাষ্ট্রায়ত্ত শিল্পের বেহাল দশা, ৫৫টির মধ্যে লাভে মাত্র ৫টি
- * * * *
আওয়ামী লীগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ—এ বিষয়টি গণমাধ্যমকে মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘটের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা বাজারের একটি দোকান থেকে ৫০০ প্যাকেট রান্না করা খিচুড়ি জব্দ করেছে পদ্মা সেতু (দক্ষিণ) থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৩টার দিকে নগরের বন্দর থানার পোর্ট কানেক্টিং রোডের তালতলা এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্রমিক পুলিশ সংঘর্ষের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাসহ ৪২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আন্দোলনে অংশ নিয়ে ভাঙচুর, লুটপাট, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করায় ২২ জনকে সন্ত্রাসী কায়দায় গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়রসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন।